Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

News Headlines : প্রধানমন্ত্রীর উপহারে পেলেন নিজস্ব অটোরিকশা

প্রধানমন্ত্রীর উপহারে পেলেন নিজস্ব অটোরিকশা

প্রধানমন্ত্রীর উপহারে পেলেন নিজস্ব অটোরিকশা

দারিদ্র্য ও পারিবারিক অবহেলাকে পেছনে ফেলে জীবনযুদ্ধে লড়াই করে যাওয়া রাজশাহীর পবা উপজেলার বড়গাছি মালপাড়া গ্রামের সাহসী নারী টুলি বেগম এবার পেলেন স্বাবলম্বিতার নতুন দিগন্ত। দীর্ঘদিন অন্যের অটোরিকশা ভাড়া নিয়ে জীবিকা নির্বাহ করা এই সংগ্রামী নারী প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পেলেন নিজের একটি ব্যাটারিচালিত অটোরিকশা।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রীর নির্দেশে টুলি বেগমের বাড়িতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদী রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ একটি প্রতিনিধি দল।

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে টুলি বেগমের হাতে একটি নতুন অটোরিকশা তুলে দেওয়া হয়। পাশাপাশি তার জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হয়, যা তার ভবিষ্যৎ জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত টুলি বেগম বলেন,
“আমি অনেক কষ্ট করে জীবন চালিয়েছি। আজ নিজের অটোরিকশা পেয়ে আমি সত্যিই আনন্দিত। প্রধানমন্ত্রীর জন্য আমার অন্তরের দোয়া রইল।”

এ বিষয়ে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল জানান, টুলি বেগমের দুঃখ-কষ্টের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পরই তাকে সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী দ্রুত তার পাশে দাঁড়ানো হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, অসহায় মানুষের খবর পেলেই প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সহায়তার উদ্যোগ নেন। টুলি বেগমের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক কর্মীরা।


All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF